ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় নিখোঁজের দুই দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

admin
জুলাই ২৯, ২০১৭ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের দুই দিন পর ওবায়েদুল হক (১৫) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওবায়েদুল হক উপজেলার তালগাছিয়া গ্রামের বাদল হাওলাদার ছেলে ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন জানান, ওবায়েদুল কচুয়া গ্রামের নানা বাড়ী বেড়াতে যায়। গত বুধবার নানা বাড়ী থেকে নিজ বাড়ীর পার্শ্ববর্তী শৌলজালিয়া হক্কোননুর দরবার শরীফের বার্ষিক মাহফিলে আসে সে। মাহফিলে বসে ওবায়েদুলের ভায়ের সাথে দেখা হয় তার। ওবায়েদুলকে বাড়ীতে আসতে বলে তার ভাই। ওবায়েদুল বাড়িতে ফিরে না আসায় মা-বাবার ধারনা মাহফিল থেকে আবার নানা বাড়িতে ফিরে গেছে ওবায়েদুল। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন মাঠে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ উদ্ধার করে থানায় আনার পর ওবায়েদুলের স্বজনরা তার লাশ সনাক্ত করে।

থানার এসআই মোঃ আঃ সালাম জানান, লাশের পরিচয় পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য (২৯ জুলাই) শনিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থান্য়া একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স/এষ।