র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে আহ্বায়ক ও ইকবাল মাহমুদ বাবলুকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্লোরে আয়োজিত প্রস্ততি সভায় উপস্থিত হলের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও এই হলের সাবেক শিক্ষার্থী মোল্লা মোহাম্মদ আবু কাওছার। সভায় আজকের দিনটিকে ‘অ্যালামনাই ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
আগামী এক বছর সদ্য গঠিত এ কমিটি হলের সর্বস্তরের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পুনর্মলিনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে কাজ করবে।
কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মুস্তাকিম বিল্লাহ ফারুকি ও আমিনুল ইসলাম খান টিপুকে। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে লুৎফর রহমান সেন্টু, মোল্লা মোহাম্মদ আবু কাওছার, আশরাফুল হক মুকুল, এমএ কাইয়ুম মোল্লা, এসএম মঞ্জুর, মাহফুজুর রহমান রিপন, এ হামিদ জমাদ্দার, একেএম ফজলুল হক, সিরাজুল ইসলাম, মমতাজ উদ্দিন, মাজহারুল ইসলাম কাজল, আশরাফুল ইসলাম, জুয়েল রানা প্রমুখ।
স/এস্

