ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ

admin
জুলাই ২৯, ২০১৭ ২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামাবাদ: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে মনোনীত করেছে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)।

এর আগে শুক্রবার দুপুরে নওয়াজকে প্রধানমন্ত্রী পদে দেশটির সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণা করলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নওয়াজ শরীফ।

এরপর থেকে কে হচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় দলীয় সিদ্ধান্তে শাহবাজ শরীফকে এই পদে মনোনয়ন দেয়া হয়।

শাহবাজ শরীফ বর্তমানে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর পদ গ্রহণের আগে তাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়বে হবে।

২০১৬ সালে পানামা পেপার্স ফাঁস হওয়ার পর নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের নামে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি থাকার তথ্য সামনে আসে। দেশে-বিদেশ তার ও পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পত্তি যে রয়েছে, তা নওয়াজ অস্বীকার করেননি।

তিনি জানান, ওই সম্পত্তি তিনি তার পারিবারিক ব্যবসার সূত্রের অর্জন করেছেন। কিন্তু বিরোধী শিবির নওয়াজের এই ব্যাখ্যা মানতে রাজি হয়নি। তাকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা।

চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সর্বোচ্চ আদালত জানিয়েছিল, নওয়াজকে বরখাস্ত করা হবে না। তার বিরুদ্ধে ‘যথেষ্ট প্রমাণ’ মেলেনি বলে আদালত সে সময় জানিয়েছিল। কিন্তু অভিযোগ খতিয়ে দেখা দরকার বলে সুপ্রিমকোর্ট মেনে নিয়েছিল এবং তদন্তকারী দল গঠন করে অভিযোগের সারবত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল।

সেই তদন্তকারী দল সুপ্রিমকোর্টে নিজেদের রিপোর্ট জমা দিয়েছে। শরিফ পরিবারের যা উপার্জন, তার সঙ্গে তাদের সম্পত্তির পরিমাণ এবং জীবনযাত্রার মান সঙ্গতিপূর্ণ নয় বলে তদন্তকারী দল আদালতকে জানিয়েছে।

এই রিপোর্টের ভিত্তিতেই নওয়াজের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের রায় নিয়ে নওয়াজের অনেক প্রশ্ন রয়েছে বলে তার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছে। তবে তিনি রায়কে আপাতত মেনে নিয়ে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন।

স/মা