ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জালালাবাদ গ্যাসলাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ড

admin
জুলাই ২৯, ২০১৭ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট: সিলেটের জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে গ্যাস বেরিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। এছাড়াও আগুনে পুড়ে গেছে তিনটি গাড়ি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে জালালাবাদ গ্যাসলাইনে এই আগুনের সূত্রপাত হয়। গ্যাসের চাপ কমায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নেভে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। গ্যাসলাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে দেখেন তারা। আগুনে একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।

আগুনে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে তারা কাজ করে।

বেলা দুইটার দিকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ির পানি শেষ হয়ে যায়। গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নেভে।নিরাপত্তার জন্য ঘটনাস্থলের আশপাশ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে।

স/মা