ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আবারও জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার সুজন

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

টানা কয়েক বছর ধরে মুশফিক-মাশরাফিদের ম্যানেজার থাকার পর সর্বশেষ দুটি সিরিজে এই দায়িত্বে ছিলেন না খালেদ মাহমুদ সুজন। তার বদলে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান এই দায়িত্বে ছিলেন। তবে দুই সিরিজ বিরতি দিয়ে শ্রীলঙ্কা সিরিজে ফের ম্যানেজার হিসেবে দায়িত্বে ফিরছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বৃহস্পতিবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, ‘যতটুকু জানি, আমিই যাচ্ছি।’

যদিও বেশ কয়েকমাস আগে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়ে ছিলেন দীর্ঘমেয়াদের জন্য তিনি এই দায়িত্বে থাকতে চান। কিন্তু বিসিবি সিরিজ ধরে ধরে দায়িত্ব দেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দীর্ঘমেয়াদী ম্যানেজার হিসেবে কাউকে পাচ্ছে না। যদিও সর্বশেষ দুই সিরিজ বাদে প্রায় এক বছর ধরেই ম্যানাজারের দায়িত্বে ছিলেন সুজন।

দীর্ঘমেয়াদী ম্যানেজার হিসেবে থাকার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটা তো বিসিবির ব্যাপার। তবে আমি বাংলাদেশ দলকে সমর্থন করে যেতে চাই। যদি আমার থাকাটা গুরুত্বপূর্ণ মনে হয়, তখন থাকবো। যে কোনও জায়গা থেকে দলকে সহযোগিতা করতে চাই, সেটা দীর্ঘ মেয়াদী বা স্বল্প মেয়াদী হতে পারে। তবে যদি দীর্ঘ মেয়াদে হয়, তাহলে পরিকল্পনা করতে সহজ হয়।’

স/শা