চমক প্রতিবেদক :
লোক নাট্যদলের উদ্যোগে ২৮ জুলাই ২০১৭ বাংলাদেশে প্রথমবারের মত দুইদিনব্যাপী ‘পাঠাভিনয় উৎসব’ শুরু হলো।
উৎসবে মোট ১৬টি নাট্যদলের ১৬টি নাটকের নির্বাচিত অংশ পাঠ করবেন থিয়েটার অঙ্গনের প্রবীণ ও নবীন শিল্পীরা। শুক্রবার উৎসবের প্রথম দিন ৮টি দল ৮টি নাটকের অংশবিশেষ অভিনয়ের মধ্যে দিয়ে পাঠ করেন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন সারা যাকের, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান, বরিশাল শব্দাবলী গ্রুপ থিয়েটারের প্রধান সৈয়দ দুলাল এবং অনুশীলন নাট্যদল, রাজশাহী’র মলয় ভৌমিক।
পাঠাভিনয় উৎসবের সভাপতিত্ব করেন লোক নাট্যদলের অধিকর্তা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শনিবার উৎসবের শেষ দিনে ৮টি দলের ৮টি নাটকের অংশবিশেষ পাঠ করবেন। উক্ত উৎসবে আপনাদের স্ববান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করছি। জয় হোক নাটকের, জয় হোক শিল্পের, জয় হোক মানবতার।
স/এষ্

