ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে ২১ বাংলাদেশি আটক

admin
জুলাই ২৮, ২০১৭ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

চমক নিউজ.কম

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে ২১ বাংলাদেশিসহ ৩৪ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দেশটির সেলংগর রাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত কয়েকদিন কোথাও কোন আটকের খবর পাওয়া না গেলেও বৃহস্পতিবার অবৈধ অভিবাসী শ্রমিকদের আটকে ফের অভিযান পরিচালনা করে সেলংগর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেলংগরের কেলাংয়ের বন্দর বোটানিক ও পান্ডামারান এলাকার কয়েকটি ফ্যাক্ট্ররিতে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ইমিগ্রেশন ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান পরবর্তী যাচাই-বাছাইয়ের পর ২১ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ার দুইজন, নেপালের ছয়জন, মিয়ানমারের পাঁচজন নাগরিকসহ ৩৪ জনকে আটক করা হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে,  ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

স/মা