ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কমলনগরে চেয়ারম্যানের হাতে কিশোরী নির্যাতনের ঘটনায় থানায় মামলা

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

♦ এ.কে.আজাদ(লক্ষ্মীপুর প্রতিনিধী:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার স্থানীয় চর মার্টিন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া ভাইয়ের বিরুদ্ধে শালিশী বৈঠকে কিশোরীসহ দুইজনকে নির্যাতন করার অভিযোগ ফুঁসে উঠেছে। নির্যাতনের প্রায় দেড় মাস পর গত ১২ই ফেব্রুয়ারী সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পর থেকে গত দুইদিন দিন যাবৎ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠতে থাকে। এর আগে গত ৩১ ডিসেম্বর নির্যাতনের ঘটনা ঘটলেও চেয়ারম্যানের ভয়ে কেউ মুখ খোলেনি। নির্যাতিত ওই দুইজন উপজেলার চর মার্টিন ইউনিয়নের বাসিন্দা। তারা সম্পর্কে শালী-দুলা ভাই। ফেসবুক থেকে সংগ্রহ করা ওই ভিডিও’তে দেখা যায়, বাড়ির উঠানে শালিস বৈঠক চলছে। বৈঠক চলাকালে চেয়ারম্যান লাঠি দিয়ে এক যুবককে বেদম পিটায়। এক পর্যায় ওই যুবক মাটিতে লুটে পড়ে। এ সময় ওই যুবককে এলোপাতাড়ি লাথি দিতে দেখা যায়। পাশে দাড়িয়ে থাকা ১৩/১৪ বছরের এক কিশোরীকেও একইভাবে নির্যাতন করতে দেখা গেছে। চেয়ারম্যান মারধর করার আগেও বৈঠকে উপস্থিত আরও এক ব্যক্তি ওই যুবককে পিটাতে দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ঘরজামাই মো.আবদুল আলী (কালু) (৩৫) এর স্ত্রীর ছোট বোন (শালীকাকে) নিয়ে চট্রগ্রাম পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের চট্রগ্রাম থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এই নিয়ে শালিশ বৈঠক হয়। বৈঠকে শালি-দুলাভাইকে বেদম পিটিয়ে আহত করে। পরে দুলাভাইকে পুলিশে দেয়া হয়। চর মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ আলী (মিয়া ভাই) বলেন, অন্তঃসত্তা স্ত্রীকে পেলে রেখে মাদকসেবী ওই ঘরজামাই শালিকে নিয়ে পালিয়ে যায়। এ বিষয় জানতে চাইলে খারাপ আচরন করে। যে কারণে এক-দুইটা চড়-থাপ্পার দিয়েছি। স্থানীয় হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো হুমায়ুন ও তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. রেজাউল বলেন, দুলাভাই কৌশলে শালিকে অপহরণ করে চট্টগ্রাম নিয়ে যায়। এ ঘটনায় কমলনগর থানায় মামলা করেছে কিশোরীর বাবা। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চেয়ারম্যান নির্যাতন করেছে এ বিষয়ে তখন কেউ অভিযোগ করেনি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, চেয়ারম্যান নির্যাতন করেছে ফেসবুকে এমন ভিডিও তখন তার নজরে আসেনি। নির্যাতনের বিষয়ে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্থ করেন। গত ১৫/২/২০১৭ইং তারিখে চেয়ারম্যানের বিরুদ্ধে নির্যাতিতরা মামলা করেছে যার মামলা নং-০৪ বলে নিশ্চিত করেছেন পুলিশ।

স/শা