ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেশবপুরে শুকনো মাটির অভাবে মধ্যকুলের জামেলার অন্য গ্রামে দাফন


জুলাই ২৭, ২০১৭ ৪:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর)প্রতিনিধি:

যশোরের কেশবপুরের বন্যা প্লাবিত মধ্যকুল গ্রামে শুকনো মাটির অভাবে জামেলা বিবি (৬৫) নামে এক বৃদ্ধার দাফন সম্পন্ন করতে হয়েছে অন্য গ্রামে। জানা যায়, কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের আলী আকবরের স্ত্রী জামেলা বিবি তার জামাই বাড়ি বাগেরহাটে যান। সেখানে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে বাগেরহাট থেকে কেশবপুরে আনেন। গোটা গ্রাম বন্যার পানিতে প্লাবিত হওয়ায় পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামে জামেলা বিবির পিতার বাড়িতে তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা জানান চেষ্টা করার পারও তাকে এখানে দাফন করা সম্ভব হয়নি ।তকে মনিরামপুরে চলুুয়াহাটি গ্রামে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

স/এম