বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল বাঘারপাড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও স্বরাস্ট্র মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে মাদক বিরোধী প্রচারনামূলক র্যালী, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। এদিন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকরী কমিশনার (ভূমি) মাফফারা তাসনীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্জুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির হায়দার, কৃষি কর্মকর্তা জাহীদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, আবু সাঈদ সরদার প্রমূখ। আলোচনা সভার পূর্বে মাদক বিরোধী একটি র্যালি বাঘারপাড়া সদর প্রদক্ষিণ করে।
স/এষ্

