ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠিতে চাঞ্চল্যকর কৃষক মুনসুর খান হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

admin
জুলাই ২৬, ২০১৭ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি নলছিটিতে চাঞ্চল্যকর কৃষক মুনসুর খানকে হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদন্ড ও অপর দুই আসামীকে বেখসুর খালাস দিয়েছে আদালত। বুধবার ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো বজলুর রহমান এ রায় প্রদান করেন।
ফাঁসির দন্ড প্রাপ্তরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলি গ্রামের দুই ভাই মৃত ওহাব খানের ছেলে মো জামাল খান ও খলিল খান এবং একই এলাকার মৃত আদম আলীর ছেলে সোহরাব তালুকদার। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম আলম খান কামাল বলেন, ২০০০ সালের ২২ অক্টোবর নলছিটি পৌর এলাকার নাঙ্গুলি গ্রামের কৃষক মুনসুর খানের বাড়িতে গভীর রাতে ৮/১০ জন লোক প্রবেশ করে পরিবারের সকলকে বেধে ফেলে মুনসুর খানকে হত্যা করে। দুর্বৃত্তরা হত্যা শেষে ফেরার সময় তার ছেলে আ. মজিদ খানকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় কৃষকের ছেলে আ. মজিদ খান পরের দিন ২৩ অক্টোবর নলছিটি থানায় বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ঝালকাঠি সিআইডি পুলিশ পরিদর্শক শেখ আবুল খায়ের দীর্ঘ তদন্ত শেষে আদালতে ৭ জনকে আসামি করে সম্পূরক চার্জশীট দাখিল করে। আদালত ৫ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৫ আগষ্ট চার্জ গঠন করে।
চাঞ্চল্যকর কৃষক মুনসুর খানকে হত্যা মামলায় ২ সহোদর ভাইসহ ৩ জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। অপর দুই আসামি রুস্তুম আলী ও জাকির খানকে খালাস প্রদান করা হয়েছে। মূলত জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার কারণে কৃষককে হত্যা করা হয়। এ মামলায় মোট ১৫ সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

স/এষ্