নূর ইসলাম খান মামুন :
সৈয়দ আলী আহসান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী পদক পেলেন আশীষ উর-রহমান ও লিয়াকত আলী সৈয়দ আলী আহসানের স্মসরণ সভায় বক্তারা বলেছেন, বহুমূখী প্রতিভার অধিকারী এক অসাধারণ সৃষ্ঠিশীল ব্যক্তি ছিলেণ সৈয়দ আলী আহসান। তাঁর বহুমুখী অবদান ও কৃতিত্বে দেশ ও জাতি নানাভাবে সমৃদ্ধ ও উপকৃত হয়েছে। কবি হিসেবে সমধিক খ্যাতি অর্জন করলেও তিনি ছিলেন বহুমুখী প্রতিভার ধারক। তাঁর অবদানে আমাদের সাহিত্য যেমন সমৃদ্ধ, সমাজ-সংস্কৃতি-শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক নানা দিক ও বিভাগও তেমনি ঋদ্ধ ও সমুন্নত হয়েছে। এসব ক্ষেত্রে তিনি স্বদেশে যেমন বরেণ্য ও সম্মানিত ছিলেন, আন্তর্জাতিক ক্ষেত্রেও তেমনি ছিলেন বিশেষভাবে সমাদৃত। গতকাল তাঁর ১৫ তম মৃতুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নজরুল একাডেমী মিলনায়তনে সেন্টার ফর ন্যাশনাল কালচার আয়োজিত আলোচনাসভা ও পদক প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। কবি ও সমাজসেবক লিলি হকের সভাপতিত্বে স্মরণসভা পরিচালনা করেন সংগঠনটির নির্বাহী পরিচালক মাহবুবুল হক। প্রধানঅতিথি ছিলেন সেন্টার ফর ন্যাশনাল কালচারের সহ-সভাপতি কবি মুহাম্মদ ফয়জুল কবীর, বিশিস্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দ আলী আহসান শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও মনন-চর্চার ক্ষেত্র এক বিশাল মহীরুহ হিসেবে বিবেচিত হতেন। এসব ক্ষেত্রে তিনি ছিলেন অভিভাবকতুল্য এক মহান ব্যক্তিত্ব, যার নিবিড় ছায়াতলে সমকালীন কবি-সাহিত্যিক-সংস্কৃতিসেবী-বুদ্ধিজীবীরা শান্তি ও স্বস্তি অনুবভব করেছেন। বিশাল বর্ণাঢ্য জীবনের অধিকারী সৈয়দ আলী আহসানের প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট ১০৫টি। তিনি ছিলেন সিএনসি’রও প্রতিষ্ঠাতা সভাপতি।
অনুষ্ঠানের বিশেষ এক পর্বে এবারের ঈদ উদযাপন উপলক্ষে অসাধারণ প্রতিবেদন রচানা করায় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আশীষ-উর-রহমানকে ”সিএনসি ঈদ সম্মাননা পদক-২০১৭” এবং রমজানের ওপর অসামান্য প্রতিবেদন উপস্থাপন করায় নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলীকে ”সিএনসি রমজান সম্মাননা পদক-২০১৭” প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী মাসুদ রানা এবং উপস্থাপনায় ছিলেন নুরুল ইসলাম মামুন।
স/এষ্

