ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সড়ক তো নয় যেন এখন মরন ফাঁদ

admin
জুলাই ২৬, ২০১৭ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু,বদলগাছী (নওগাঁ)থেকেঃ নওগাঁর বদলগাছী-জয়পুরহাট সড়কটি এখন যেন মরন ফাঁদের পরিনত হয়েছে। জানা যায় নওগাঁ জেলা সহর থেকে জয়পুরহাট পর্যন্ত প্রায় ৪৫ কিঃমিঃ সড়কের বদলগাছী থেকে ঐতিহাসিক পাহাড়পুর হয়ে বদলগাছী উপজেলার শেষ সিমানা দৈবর‌্যাইল বটতলি পর্যন্ত প্রায় ১২কিঃমিঃ রাস্তা খনা খন্দের সৃষ্টির হয়ে চলাচলের অনুউপযোগীর পরিনত হয়েপড়েছে। অথচ এই রাস্তাটির উপরদিয়ে প্রতিনিয়ত যাত্রী বাহী বাস সহ শত শত জানবাহন চলাচল করে জীবন ঝুকি নিয়ে। তাছাড়া ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর পরিদর্শন ও পিকনিকের বাস, মাইত্রেুাবাস ভুটভুটি,ভ্যান গাড়ী সহ অনেক যানবাহন চলাচল করে। এছাড়া উত্তরবঙ্গগের নামধারি পিকনিক স্পট দিনাজপুর জেলার স্বপ্নপুরি,ভিন্ন জগৎও জয়পুরহাট জেলার বুলুপাড়া শিশুউদ্দ্যান সহ দেশের বিভিন্ন স্থানে যান বাহন চলাচল করছে জীবন ঝুকি নিয়ে। সরেজমিনে তথ্য সংগ্রকালে পাহাড়পুর বাজার কাউন্টার মাষ্টার টুটুল জানায় বর্তমানে এ রাস্তার যে অবস্তা হয়েছে বড় যানবাহন চলাচল করা তো দুরের কথা ছোট যানবাহন ভ্যান চার্জার এমনকি পায়ে হাটা ও কষ্টকর হয়ে পড়েছে। পাহাড়পুর বৌদ্ধবিহার কাষ্টডিয়ান ছাদেকুজ্জামান বলেন পাহাড়পুর এই রাস্তটির জন্য আমি সড়ক জনপদ ও এল জিডিকে একাধীক বার বলেছি এবং লিখিত দিয়েছি।এব্যপারে জেলা সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুর হক এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা উধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং চলতি বছরে অক্টেবর-নভেম্বর মাসের মধ্যে বদলগাছী পাহাড়পুর রাস্তার দু পাশে^ ১০ফিট করে বেড়েয়ে মোট ৩৪ ফিট দৃশ্যমান রাস্তা তৈরি করা হবে বলে জানান।

স/এষ্