সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহের টাউন হলে থেকে এর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এসময় তার সাথে ছিলেন চার কমিশনারও।
এবার ৩৫ লাখ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাবে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার কার্যক্রম ২৫ আগস্ট শেষ হবে। এরপর নানা প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এবার সাতটি বিশেষ কমিটি গঠন করেছে ইসি। রোহিঙ্গা ভোটার ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আর নারী ভোটার বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি।
স/এষ্

