হারের গভর্নর থেকে ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হলেন রাম নাথ কোবিন্দ। ৬৫ শতাংশ সমর্থন পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এই দলিত নেতা। কৃষক পরিবার থেকে উঠে এলেন বহু মত-পথের দেশ ভারতের সর্বোচ্চ পদে।
১৯৪৫ সালের অক্টোবরে উত্তর প্রদেশের কানপুরে এক কৃষক পরিবারে জন্ম রাম নাথ কোবিন্দের। কানপুর বিশ্ববিদ্যালয়ের অধীনে দেব কলেজে আইন নিয়ে পড়াশুনা শেষে, ১৯৯৩ সাল পর্যন্ত দিল্লি হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে আইন চর্চা করেন। ১৯৯১ সালে যোগ দেন ভারতীয় জনতা পার্টি-বিজেপিতে। বিজেপির অঙ্গ সংগঠন দলিত মোর্চা এবং অল ইন্ডিয়া কলি সমাজের প্রেসিডেন্ট ছিলেন চার বছর। উত্তর প্রদেশে ১৯৯৪ থেকে ২০০৬, ১২ বছর দায়িত্ব পালন করেন রাজ্যসভার সদস্য হিসেবে। ছিলেন রাজ্যসভার হাউজ কমিটির চেয়ারম্যানও।
২০১৫ সালের আগস্টে রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বিহারের গভর্ণর হিসেবে নিয়োগ দেন রাম নাথ কোবিন্দকে। বিহারের গভর্ণর পদ থেকে পদত্যাগ করে ২০১৭ সালে জমা দেন প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন।
লখনৌ ও কলকাতার দুটি বিশ্ববিদ্যালয়ে গভর্নিং কমিটির সদস্যের পাশাপাশি জাতিসংঘে ভারতের দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই বর্ষীয়ান রাজনীতিক।
স/এষ্

