এ.কে.আজাদ (লক্ষ্মীপুর প্রতিনিধি): লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নং চরবংশি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফারুক মেম্বারের পুত্র রনি’র বিরুদ্ধে সরকারের রাস্তা দখল করে অবৈধ ভাবে গাছ লাগিয়ে বনাঞ্চল গড়ে তুলে সরকারী সম্পত্তি নিজ দখলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
সরজমিনে গিয়ে দেখা যায়। ৮ নং চরবংশি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফারুক মেম্বার এর ছেলে রনি,কালা বুড়িয়ার রোডে প্রায় দুই কিলোমিটার রাস্তার উভয় পার্শ্বে নারিকেল ও সুপারি গাছ লাগিয়ে দীর্ঘ সময়ের জন্য দখলে নেয়।
এবিষয়ে, ভুক্তভোগী, জাহাঙ্গীর আলম বলেন, আমার জমি রাস্তার পার্শ্বে থাকায় আমি গাছ লাগাতে বাধা প্রধান করলে, ফারুক মেম্বারের ছেলে রনি আমাকে বলে আমি সরকার হতে লিজ এনেছি, আমি কারো বাধা মানবো না। আলমগীর হোসেন পিতা মহসীন ব্যাপারী বলেন আমার ও রাস্তার সাথে জমি আছে, এই খানে গাছ লাগালে আমরা কৃষক গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবো, গাছের ছায়ার কারনে জমিতে ফসলের অনেক ক্ষতি হবে। রনির পিতা এলাকার অনেক দিনের মেম্বার হওয়ায় স্থানীয়রা মুখ খুলতে ভয় পাচ্ছে।
রনি কে ঘটনাস্থলে না পেয়ে তার বাবা ফারুক মেম্বারের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন,আমার ছেলে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে লিজ নিয়ে গাছ লাগিয়েছে। পরিষদের ছাড়পত্র চাইলে তিনি বলেন,কাগজ পত্রাধি আমার ছেলে রনির কাছে।
রনিকে ফোন করলে রনি বলেন আমার পরীক্ষা, এখন কথা বলা যাবে না, পরীক্ষা শেষে বাড়ি আসলে তখন দেখা যাবে।এবিষয়ে, ৮ নং চরবংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,ইউনিয়ন পরিষদ থেকে কোন লিখিত কাগজ রনিকে দেওয়া হয় নাই, বা দেওয়াও আমার এক্তিয়ারে নেই।
স/এষ্

