ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবি’র আবাসিক হলের উদ্যোগে বৃক্ষরোপন

admin
জুলাই ২৫, ২০১৭ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সকল আবাসিক হলের সামনে বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। উপস্থিত ছিলেন শেখ হাসিনা হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. এম মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমানসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান বলেন,“গ্রীণ ক্যাম্পাসের অংশ হিসেবে আবাসিক হলের উদ্যোগে তিন সহ¯্রাধিক বৃক্ষ রোপন করা হবে।”

স/এষ্