ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

admin
জুলাই ২৫, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহের কালীগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ফিতে কেটে এ মেলার উদ্বোধন করেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।
মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আনার। এরপর উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সরদার, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, মানবাধীকার কর্মী ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে কৃষকদের মধ্যে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।

স/এষ্