বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পৌর কর্মকর্তা-কর্মচারি এ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বাঘারপাড়া পৌর কর্মচারিগণ অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। সরকারী কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে তাদের এ কর্মসূচি উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর কর্মকর্তা কর্মচারি এ্যসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেন সঞ্জীব, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিক্কার আলী, কোষাধক্ষ্য আবুজার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আলমগীর হুসাইন, রেজাউল ইসলাম, মধুসুদন পাল, দিনেশ পাল, সৌরভ দত্ত, ইব্রাহিম হোসেন, রবিউল ইসলাম, মফিজুর রহমান, কার্ত্তিক সাহা, উন্নতি রাজবংশী, আব্দুল গফফার, বিল্লাল হোসেন, জিয়াউর রহমান ও হাসিব আল-মামুন।
স/এষ্

