কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের অডিটরিয়াম ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ^াস। বক্তব্য রাখেন, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. আবুল বাশার মো. সফিউল্লাহ, জেলা নির্বাচন অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ, মো. আশরাফুল আলম প্রমুখ। সদর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ অংশ নেন। আগামী ২৫ জুলাই হতে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ৯ আগস্ট।
স/এষ্

