গৌরীপুরে ৪২ লক্ষ টাকা পাওয়ার মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন
গৌরীপুর প্রতিনিধি– ময়মনসিংহের গৌরীপুরে এক ইটভাটার মালিক ৭ লক্ষ ইটের বিপরীতে ৪২ লাখ টাকা আত্নসাতের ঘটনায়, ভুক্তভোগীরা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে জমির মালিকের বিরুদ্ধ। তার প্রেক্ষিতে জমির মালিক মো: বোরহান উদ্দিন (শোয়েব) ৩০ মার্চ (সোমবার,) দুপুরে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বোরহান উদ্দিন বলেন, গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের পূর্ব শালীহর গ্রামে ২০১৩ সালে তিনি এস.কে ব্রিকস নামের একটি ইটভাটা প্রতিষ্ঠা করে দুই বছর পরিচালনা করেন। পরবর্তীতে পারিবারিক সমস্যার কারণে ভাটাটি পরিচালনা করতে না পারায় ইটভাটা ও সংশ্লিষ্ট ভূমি এবং স্থাপনা ইট প্রস্তুত ও বাজারজাত করার উদ্দেশ্যে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন।
তার প্রেক্ষিতে ফাইজা ব্রিকস, এফ ইসলাম এন্ড কোং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফারুকুল ইসলাম (রতন), পিতা মৃত হাজী মকবুল হোসেন, গ্রাম রঘুরামপুর, শম্ভুগঞ্জ বাজার, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ এর সাথে ১৮ জুন ২০১৬ থেকে ১৮ মে ২০২১ পর্যন্ত বিধি মোতাবেক পাঁচ বছরের জন্য ভাড়া দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ তুলে বলেন, গত ২৫ মার্চ ভুক্তভোগীদের সংবাদ সম্মেলনের পর তিনি জানতে পারেন যে, ৬০ জন ভুক্তভোগী আমার বিরুদ্ধে ৭ লাখ ইটের মূল্য বাবদ ৪২ লাখ টাকা পাওয়ার দাবি করছেন। যাতে আমি ও আমার পরিবার অবাক হলাম। তিনি এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।
তিনি বলেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং মানসম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গৌরীপুর ইটভাটা সমিতির সভাপতি মোঃ মোবারক হোসেন বাবুল। মোঃ আজির রহমান খান, মোঃ মাহাবুবুর রহমান (মানা), মোঃ হুমায়ুন কবীর, মোঃ খায়ের উদ্দিন রতন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আনায়ার হোসেন।
ইটভাটা মালিক সমিতির সভাপতি সাথে কথা বললে তিনি জানান, মোঃ বোরহান উদ্দিন (শোয়েব) এর বিরুদ্ধে ইট ভাটা মালিক সমিতিতে কোন অভিযোগ পাওয়া যায়নি।