ঢাকারবিবার , ২৩ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লৌহজংয়ে সরকারী খাল ভরাটে বাঁধা দেওয়ায় গ্রামবাসীর উপর হামলা আহত ১০

admin
জুলাই ২৩, ২০১৭ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের গাওদিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গাওদিয়া খাল ভরাটে বাঁধা দেওয়ায় ভুমিদস্যু গ্রুপের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, স্থানীয় ইউপি সদস্য তোরাব মেম্বার ব্যাকু দিয়ে ইসরাইল খানের জমির মাটি কেটে খালে ফেলে ভরাট শুরু করে এবং পাশাপাশি সরকারী খালটি ভরাটের প্রস্তুতি নেয়। রবিবার দুপুরে স্থানীয়দের মাধমে খবর পেয়ে লৌহজং উপজেলার স্থানীয় ভূমি কর্মকর্তা খালটিকে মেপে সীমানা নিধারন করে লাল কাপড় লাগিয়ে দেয় । গ্রামবাসী বাঁধা প্রধান করায় এবং প্রশাসনের লোক খবর দেওয়ায় তোবারক মেম্বার ক্ষিপ্ত হয়ে যায়। এ সময় ভুমি কর্মকর্তাদের উপস্থিতিতে ইউপি সদস্য তোবারকের লোকজন গাওদিয়া গ্রামবাসীর উপর চওড়া হয়ে মারধর শুরু করে । গ্রামবাসীও পাল্টা প্রতিরোধ গড়ে তুলে । এতে দু’গ্রপের এবং সাধারন নীরহ মানুষসহ প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানান গ্রামবাসী । আহতরা হলেন, ইমু (২২), হাজেরা বেগম (৪৫), রিপন । বাকী আহতদের নাম জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে । খবর পেয়ে লৌহজং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে জানতে চাইলে তোবারক মেম্বার ফোনে বলেন, প্রশাসনের লোকদের উপস্থিতে গ্রামবাসীই আগে হামলা করেছে । আমরা একা হামলা করিনি । আমাদেরও লোকজন আহত হয়েছে।
লৌহজং মোহাম্মদ আনিচুর রহমান জানান, এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্