গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
সেলিম আল রাজ- ঐতিহ্যবাহী গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ বিজয় ৭১ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী তানজীন চৌধুরী লিলি নেতৃত্বে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. হারুনুর রশিদ। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আল রাজ।
বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক আব্দুল আলীম খান, প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, লাইব্রেরিয়ান মো. কামাল হোসেন প্রমুখ।
উদযাপন কমিটির সদস্য সচিব শরীরচর্চা শিক্ষক নাদিরা জামানের নেতৃত্বে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

