ঢাকারবিবার , ২৩ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় ছেলের হাতে বাবা খুন

admin
জুলাই ২৩, ২০১৭ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাজেদ মাতুব্বার (৭৫) নামে এক বাবা তার ছেলে সামচু মাতুব্বারের হাতে খুন হয়েছে। শনিবার রাতে উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাজেদ ঐ গ্রামের মৃত গফুর মাতুব্বারের ছেলে। পুলিশ, ঘাতক ছেলেকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে মাজেদ মাতুব্বার ও তার ছেলে সামচু মাতুব্বারের সাথে পারিবারিক কোলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে সামচুৃ উত্তেজিত হয়ে তার বাবা মাজেদ মাতুব্বারকে কোড়াল দিয়ে মাথায় আঘাত করে। ছেলের কোড়ালের কোপে বাবা মাজেদ মাতুব্বার ঘটনাস্থলেই মারা যায়। নিহতের মাথায় ৩টি কোপের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলেকে আটক করেন। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সালথা থানার এস. আই মো. রুবেল আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের ছেলে সামচুকে আটক করা হয়। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের আরেক ছেলে আব্দুল হক বাদী হয়ে সামচু মাতুব্বারকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স/এষ্