কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর থানা পুলিশ বুধবার রাতে দেউলি চৌরাস্তা মোড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় জাহাঙ্গীর গাজী ওরফে মেহের আলী নামে এক যুবককে উদ্ধার করেছে। সে সাতক্ষীরার আশাশুনি থানার দুর্গাপুর গ্রামের মৃত সোবহান গাজীর ছেলে। ঢাকার গাজীপুরে একটি ইটের ভাটায় কাজ করত বলে সে পুলিশকে জানায়। কেশবপুর থানার ওসি তদন্ত শাজাহান আহম্মেদ জানান, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের দেউলি চৌরাস্তা মোড়ে দুই দল ডাকাতের মধ্যে গুলাগুলি চলছিল। এ সময় খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলার কার্যক্রম চলছে।
স/এম

