ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ার চিত্রা নদীর নব্যতা ফিরে পাওয়ার স্বপ্ন !

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ২৭, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ার চিত্রা নদীর নব্যতা ফিরে পাওয়ার স্বপ্ন !

সাঈদ ইবনে হানিফ ।। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে নব্যতা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে বাঘারপাড়া উপজেলার চিত্রা নদী ।

ইতিমধ্যে, এই নদীর নাব্যতা ফেরাতে শুরু হয়েছে খনন কাজ। আর এতে দুই পাড়ের মানুষের মধ্যে বইছে এক ধরনের খুশির আমেজ। জানা গেছে, একনেকে অনুমোদনের পরে বাঘারপাড়ার চিত্রা নদীকে দেশের ৬৪ জেলার খাল খনন প্রকল্প পর্যায়-২-এর আওতায় চিত্রা নদী কে তালিকাভুক্ত করা হয়েছে।

যে, প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২৩ নভেম্বর সকাল থেকে যশোরের খাজুরা বাজার খেয়াঘাট থেকে খনন কাজের অগ্রগতি শুরু হয়েছে। এলাকাবাসি বলেছেন, এক সময়ের খর শ্রোতা চিত্রা নদী এখন মৃত খালে পরিণত হয়েছে। যশোরের বুড়িভৈরব নদীর বিভিন্ন শাখার সাথে তাল মিলিয়ে জোয়ার ভাটা বহমান ছিল বলে জানিয়েছেন প্রবীণ ব্যাক্তিরা।

নদী পথে তখন মানুষ নৌকা যোগে নড়াইল এবং যশোরের বিভিন্ন হাট বাজারে পণ্য পরিবহন করতো। তবে বিশেষজ্ঞরা বলেছেন, কালের আবর্তে, যশোরের প্রভাব শালী নদী বুড়ি ভৈরব নদীতে জোয়ারের পানি কমে যাওয়ার কারণে এসব শাখা নদী গুলো দিন দিন মৃত প্রায় অবস্থা সৃষ্টি হয়েছে। কোন কোন নদী একেবারে শেষ হয়ে গেছে। ফলে ওইসব নদীর উপর তৈরি হয়েছে ঘর বসতি সহ বিভিন্ন স্থাপনা।

কোন কোন অংশে নদীর উপর হচ্ছে চাষাবাদ। বাঘারপাড়ার চিত্রা নদীর ক্ষেত্র ও এর ব্যাতিক্রম হয়নি । দীর্ঘ বছর ধরে জোয়ার ভাটা না হওয়ার কারণে চিত্রা নদীর বেশিরভাগ অংশ এখন মৃত । ফলে দুই পাড়ের মানুষ পাল্লা দিয়ে দখল করেছে নদী কে ।

আর এই কারণে এক সময়ের প্রভাব শালী নদী এখন পরিণত হয়েছে শরু খালে। এলাকাবাসি বলেছেন, তাদের দীর্ঘ দিনের দাবি ছিল নদী কে বাচাতে সরকারি ভাবে খনন করা অত্যান্ত জরুরি।

একইসাথে নদীর পানি প্রবাহ ঠিক রাখতে সঠিক জরিপের মাধ্যমে দুই পাড়ের দখল হওয়া অংশ উদ্ধার করা হোক। সচেতন মহলের দাবি, পানি উন্নয়ন বোর্ড যদি সঠিক প্রক্রিয়ায় খনন কাজের পাশাপাশি নদী শাসনের আওতাভুক্ত করতে পারে তবেই হয়তো চিত্রা নদী ফিরে পাবে তার হারিয়ে যাওয়া প্রাণ ।