ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন জিয়া পরিষদের কার্যনির্বাহী পরিষদ কমিটি ২০১৭ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও সাধারণ সম্পাদক হিসেবে প্রফেসর ড. ইদ্রিস আলী বিজয় লাভ করেছেন।
শিক্ষক সংগঠন জিয়া পরিষদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০১৭ বুধবার ১৯ জুলাই অনুষ্ঠিত হবার কথা ছিল। এবছর কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় গঠনতন্ত্র ধারা-২৩ অনুযায়ী ২১ সদস্য বিশিষ্ট নব কমিটির নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সভাপতি হিসেবে প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও সাধারণ সম্পাদক হিসেবে প্রফেসর ড. ইদ্রিস আলী বিজয় লাভ করেছেন।
এদিকে পরিষদের কর্মকর্তা ইউনিটে দীর্ঘদিন কমিটি না থাকায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় জিয়া পরিষদ। এতে মো: পারভেজ মিয়াকে আহ্বায়ক ও মো: আলাউদ্দিনকে যুগ্ম আহবায়ক করে ১৬ সদস্যের কমিটি দেয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় আমাদের কাছে জমাকৃত প্যানেলকে বিজয় ঘোষণা করেছি।’
স/এষ্

