ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দাউদকান্দিতে কবি আলী আশরাফ খানের ৪৯তম জন্মদিন পালন

admin
জুলাই ১৯, ২০১৭ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

দাউদকান্দি প্রতিনিধি :

দাউদকান্দিতে ১৯ জুলাই কবি কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খানের ৪৯তম জন্মদিন উপলক্ষে‘জন্ম ও মৃত্যু দিবসের তাৎপর্য’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সেতুবন্ধন ও স্থানীয় ‘সৃষ্টি’ সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার গৌরীপুর বাজারের আদর্শ দন্ত চিকিৎসালয়^ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, কথাশিল্পী নুরুল ইসলাম মামুন। সভাপতিত্ব করেন,দাউদকান্দিসেতুবন্ধনের সভাপতি ডাঃ মোঃ মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধর্মবিষয়ক গবেষক ও শ্রীচাইল মোহাম্মদপুর ইসলামিয়া অলিম মাদরাসার প্রভাষক মাও. মো.নুরুল আলম খান। প্রধান আলোচক ছিলেন, ধর্মীয় আলোচক-বাংলাভিশন ও এশিয়ান টেলিভিশন এবং তিতাস উপজেলার ইউসুফপুর দ্বীনিয়া মাদরাসার প্রিন্সিপালমুফতী মোহাম্মদ আলী হোসাইন সাইফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবী ডা. মোঃ সফিকুল ইসলাম, আল-ফাতাহ ইসলামী একাডেমির প্রিন্সিপাল মোঃ শাহ আলম সরকার, দাউদকান্দি সেতুবন্ধনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন, সেতুবন্ধনের সহ-সভাপতি ডাঃ মোঃ মহসীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন. সেতুবন্ধনেরযুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ আবুল খায়ের, প্রশাসনিক বিষয়ক সম্পাদক মোঃ কায়কোবাদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ খালেদ কাউসার, প্রচার ও গণ-সংযোগ সম্পাদক মোঃ ফাহিম সরকার, কার্যকরী সদস্য- রাজিব হোসেন জয়, সেমাজসেবী মোসাঃ শিল্পী আক্তার, শামীমা সুলতানা, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
সবশেষে অনুষ্ঠানে মোনাজাত পরিচালানা করেন, অনুষ্ঠানের প্রধান আলোচক, মুফতী মোঃ আলী হোসেন সাইফী।

স/এষ