ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল মনোনীত

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৫, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল মনোনীত

এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি ।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির দলীয় প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মনোনয়নের ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরই হবিগঞ্জ-৪ আসনে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পতাকা হাতে মিছিল বের করেন। মিছিলজুড়ে শোনা যায়, “ফয়সল ভাই, ফয়সল ভাই” স্লোগান।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামেও একই উৎসবের রেশ ছড়িয়ে পড়ে। আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মী ও সমর্থকেরা।

স্থানীয় নেতাদের ভাষায়, সৈয়দ মোহাম্মদ ফয়সল একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনীতিক। তাঁর নেতৃত্বে বিএনপি হবিগঞ্জ-৪ আসনে পুনরায় বিজয়ের মুখ দেখবে বলে তাঁরা আশাবাদী।