ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নাটোরের সিংড়া বাস স্ট্যান্ডে জলাবদ্ধতা, নজর নেই পৌর কর্তৃপক্ষের

admin
জুলাই ১৮, ২০১৭ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:
নাটোর শহরের দক্ষিণ পটুয়া পাড়া এলাকার সিংড়া বাস স্ট্যান্ড দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হলেও পৌর কর্তৃপক্ষের কোন নজর নেই। ফলে অসহনীয় দুভোর্গ পোহাতে হচ্ছে সাধারন যাত্রি সহ এলাকাবাসীদের। এব্যাপারে এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবেদন জানলেও পৌর কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই।
পৌরসভা ও এলাকাবাসী সুত্রে জানাযায়, শহরের দক্ষিণপটুয়াপাড়া এলাকায় সাবেক কেন্দ্রিয় বাস টার্মিনালের দক্ষিন অংশের নতুন ভবনে র‌্যাব -৫ এর ক্যাম্প হিসেবে চালু রয়েছে। উত্তর অংশে সিংড়া-বগুড়া বাসস্ট্যান্ড হিসেবে চালু রয়েছ্।ে সাবেক এই বাস টার্মিনালের পশ্চিম পাশ্বে পৌরসভা পরিচালিত বাজার রয়েছে। সাবেক টার্মিনালের অধিকাংশ এলাকা অব্যবহৃতভাবে পরে রয়েছে। দোকান ঘর থাকলেও সেগুলো চালু নেই। টামর্নিালের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে বাজার ও সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত কয়েকদিনের টানা ও ভারি বর্ষনের কারনে স্থানটি এখন জলাশয়ের মত আকার ধারন করেছে। ফলে যাত্রিসহ এলাকাবাসীকে অসহনীয় দুভোর্গে পড়তে হচ্ছে। বিশেষ করে পুর্ব অংশের জনসাধরনকে বাজারে যেতে ওই জলাবদ্ধ পানি মাড়িয়ে যেতে হয়।
নাটোর পৌরসভার উপ সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, যানজট নিরসের জন্য বেশ ক’বছর আগে শহরের মধ্যে দক্ষিনপটুয়াপাড়া এলাকা থেকে কেন্দ্রিয় বাসটার্মিনালটি সরিয়ে শহরের একপ্রান্ত হরিশপুর এলাকায় স্থানান্তর করা হয়েছে। এর পর থেকে পুরাতন টার্মিনালটি অব্যবহৃত অবস্থায় রয়েছে। টার্মিনালের পানি নিস্কাসনের পথ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ফলে জলাবদ্ধ পানি সরিয়ে ফেলা যাচ্ছেনা। এছাড়া আশে পাশের এলাকা উচু হওয়ায় পানি নিস্কাসন করা সম্ভব হয়না। ইতিমধ্যে টার্মিনালটি সিংড়া বাসস্ট্যান্ড হিসেবে ইজারা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলে নিচু এলাকায় মাটি ভরাট করা হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন জানান, তিনি কয়েকবার আটকে থাকা পানি সরানোর চেষ্টা করেছেন। কিন্তু অবৈধ দখলের কারনে পানি নিস্কাসনের পথ ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে। এখন নিচু এলাকায় মাটি ফেলে উচু করলে পানি বের করা সম্ভব হবে। বিষয়টি পৌর চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। অর্থ বরাদ্দ না থাকায় মাটি ফেলঅ যাচ্ছেনা। অচিরেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে জায়গাটি ব্যবহার উপযোগী করা হবে।

স/এষ্