তাপস কুমার, নাটোর:
নাটোর রেলওয়ে স্টেশনে বিগত কয়েক বছরে যাত্রি সুবিধা না বাড়লেও আয় বেড়েছে কয়েকগুন। গত পাঁচ বছরে নাটোর রেল স্টেশনে যে আয় হয়েছে তার প্রায় সমপরিমান আয় হয়েছে চলতি বছরের ছয় মাসে।
নাটোর রেল বিভাগ সুত্রে জানাযায়, গত পাচঁ বছরে নাটোর স্টেশন থেকে কেবল টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৪ কোটি ৮ লাখ ৮৭ হাজার ৩১১ টাকা। অথচ চলতি বছরের জুন পর্যন্ত ছয় মাসে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৩ কোটি ২০ লাখ,৭৬ হাজার ২০ টাকা। বিগত বছরের মধ্যে ২০১১-১২ অর্থ বছরে আয় হয় ২৮ লাখ ৮৮ হাজার ৮৫০ টাকা এবং ১২-১৩ অর্থ বছরে ৪৫ লাখ ২৫ হাজার ৬৬০ টাকা । ২০১৩-১৪ অর্থ বছরে আয়ের পরিমান কিছুটা কমে হয়েছে ৪১ লাখ ৩২ হাজার ৮৫৭ টাকা। তবে পরবর্তী ২০১৫-১৬ অর্থ বছরে আয় বেড়ে দ্বিগুন হয়। এই বছরে মোট রাজস্ব আয় হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৯৪৪ টাকা।
সংশ্লিষ্ট সুত্র জানায়, রেল ব্যবস্থার উন্নতির কারনে মানুষ ট্রেন যাত্রায় স্বচ্ছন্দ বোধ করায় রাজস্ব আয় বেড়েছে। তবে নাটোর স্টেশনে যাত্রি সুবিধা তেমন না থাকলেও রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে যাত্রি সুবিধা বিবেচনা করে রেলওয়ে প্রকৌশর বিভাগ রেলের অনুরোধ কার্যক্রমের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে নাটোর স্টেশন সংস্কার কাজ শুরু করেছ্ েএই উন্নয়ন কাজ শেষ হওয়ায় পর এই স্টেশনে রাজস্ব আয় আরো বেড়ে যাবে বলে রেল বিভাগ আশা করছে।
সহকারী স্টেশন মাষ্টার অশোক কুমার চক্রবর্তী নাটোর স্টেশনে রাজস্ব আয় বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে জানান, সার্বিকভাবে রেলের যাত্রি সেবা কিছু বৃদ্ধি করার কারনে টিকিট বিক্রিও বেড়েছে। তবে নাটোর স্টেশন সংস্কার কাজ শেষ হলে এবং স্টেশনের যাত্রি সেবার মান বাড়ানো গেলে এই স্টেশন থেকে রাজস্ব আয় অন্যান্য স্টেশন থেকে কয়েকগুন বেশী হবে বলে তিনি আশা করছেন। স্টেশনটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করবে।
স/এষ্

