কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ৬ শিক্ষার্থীকে বিবস্ত্র করার ঘটনায় সানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই বিতর্কিত শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাসসহ এবং ছাত্রীকে শ¬ীলতাহনির চেষ্টার অভিযোগে নতুন মূলগ্রাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গত রোববার দুপুরে উপজেরার সানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল খেলার জন্যে বল আনতে প্রধান শিক্ষকের কাছে গেলে তার নির্দেশে ৫ম শ্রেণীর ছাত্র রিয়াজ, সবুজ, ৩য় শ্রেণীর ছাত্র আব্দুল¬াহ, মুজাহিদসহ ৬ শিক্ষার্থীকে একটি শ্রেণী কক্ষে ডেকে নিয়ে প্যান্ট খুলে বিবস্ত্র করেন। শিশু শ্রেণীর শিক্ষার্থী সিয়াম জানালার ফাক দিয়ে এ দৃশ্য দেখে সবাইকে জানিয়ে দিলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। ওই রাতেই অভিভাবকরা ম্যানেজিং কমিটির সভাপতির কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং ৭ দিনের মধ্যে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্কুল থেকে বিদায় না করলে গ্রামবাসি তালা ঝুািলয়ে দেয়ার আল্টিমেটাম দেয়। গত বুধবার এ সংক্রান্ত সরেজমিন প্রতিবেদন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। ওই দিন সন্ধ্যায় জেলা শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী স্বাক্ষরিত এক ইমেইল বার্তায় সানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস ও নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
স/এস্

