ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জে অটো চালককে ছুরিকাঘাতে হত্যা

admin
জুলাই ১৮, ২০১৭ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জে অজ্ঞাত দূর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ মন্ডল (২৬) নামে এক অটো চালককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চক যন্ত্রাইল এলাকার একটি পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত সবুজ উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর গ্রামের অজিত মন্ডলের ছেলে। সে ব্যাটারী চালিত ইজি বাইক চালিয়ে জীবনধারণ করতো।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৮টায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হলেও সে বাড়িতে ফিরেনি। স্বজনরা খুঁজাখুঁজি করে তাকে পায়নি। মঙ্গলবার সকালে চক যন্ত্রাইল এলাকার একটি পাট ক্ষেতে লাশ পরে থাকতে দেখে পথচারীরা। পথচারীরা থানা পুলিশকে জানায়। ঘটনাস্থল থেকে সবুজের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে লাশের পরিচয় নিশ্চিত করেন। তবে তার ব্যবহৃত অটোবাইক পাওয়া যায়নি।
নিহত সবুজের মা দূর্গা মন্ডল দাবী করেন, যারা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আশিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, লাশের শরীর ক্ষত-বিক্ষত করা হয়েছে। সবুজকে হত্যার লাশ এখানে ফেলে গেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মাদক সক্রান্ত ঘটনার জের ধরে এ হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
সুরতহাল শেষে লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

স/এষ্