ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে পুলিশী অভিযানে বিএনপি নেতা কর্মীদের বাড়ীঘর ভাংচুরের

admin
জুলাই ১৮, ২০১৭ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার দিবাগত রাতে বিএনপির দলীয় নেতাকর্মীদের বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে বাড়ীঘর ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের সুত্র মতে জানা গেছে, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন- সম্পাদক হোসেন্দি ইউনিয়নের রফিকুল ইসলাম মাসুম এর বাড়ী । একই ইউনিয়নের রঘুরচর গ্রামের ছাত্রদল নেতা মাসুমের বসত ঘরেও পুলিশ ভাংচুর করে । রঘুরচর গ্রামের যুবদল কর্মী মো: শরিফকে বিনা কারনে আটক করে নিয়ে যায় পুলিশ। তাছাড়া পুলিশ এলাকার বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। মঙ্গলবার সকালে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়ন এবং কথাকথিত নির্বাচনী রোডম্যাপের নামে বেআইনী কার্যকলাপ চালাচ্ছে পুলিশ । তিনি পুলিশের এই কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে পুলিশের এইরূপ বেআইনী কার্যকলাপ বন্ধ করার আহব্বান জানান।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হেদায়েতউল ইসলাম বলেন, এই ধরনের কোন অভিযান গজারিয়া থানা পুলিশ চালিয়েছে বলে আমার জানা নেই।

স/এষ্