ঢাকামঙ্গলবার , ১১ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জ জেলা ব্রান্ডিং এর কর্ম পরিকল্পনা সভা

admin
জুলাই ১১, ২০১৭ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলা ব্রান্ডিং এর কর্ম পরিকল্পনা নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সভা কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আলুরগঞ্জ-মুন্সীগঞ্জ নামকরনের যৌক্তিকতা এবং এর মাধ্যমে জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সঞ্চার, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃস্টি, দেশ বিদেশে জেলার পন্যের বাজার সৃস্টি ও প্রসার, সমস্ত মানুষকে উন্নয়নের অভিযাত্রায় সম্পৃক্ত করাসহ সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা বিষয়ে মতামত প্রদান করা হয়। জেলা প্রষাসক সায়লা ফারজানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ভোধন করেন। অতিরিক্ত জেলা প্রষাসক সার্বিক মোহা: হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ সাজ্জাদ, সিভিল সার্জন ডা, মো. ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রষাসক রাজস্ব মোহাম্মদ ফজলে আজিম, উপ-পরিচালক স্থানীয় সরকার আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম শওকত আলী, নারী নেত্রী খালেদা খানম, অ্যাডভোকেট নাসিমা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনীসহ জেলা জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী সংগঠক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নের্ত্ববৃন্দ উপস্থিত ছিলেন।