ঢাকামঙ্গলবার , ১১ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুক্তারপুরে কোষ্টগার্ডের অভিযানে কোটি টাকা মূল্যের তৈরী কারেন্টজাল জব্দ

admin
জুলাই ১১, ২০১৭ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায় ১৮ টি দোকানে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের তৈরী কারেন্টজাল জব্দ করেছে কোষ্টগার্ড। মুক্তারপুর এলাকায় প্রায় অর্ধশত তৈরী কারেন্টজাল পাইকারী ও খুচরা বিক্রির দোকান রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে কোষ্টগার্ড সদর দফতর থেকে আসা একটি টিম বিভিন্ন দোকানে অভিযান চালায় । এ সময় কোষ্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পার্শবতী প্রায় ২০-৩০ টি দোকান মালিকেরা দোকানে তালা বদ্ধ করে দ্রুত পালিয়ে যায়। পরে কোষ্টগার্ড সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানগুলোর তালা ভেগে ফেলে । অভিযাটিতে ১৮ টি দোকান থেকে অনুমানিক ৩০ হাজার পাউন্ট তৈরী কারেন্টজাল জব্দ করেন । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। পরে জব্দকৃত কারেন্টজালগুলো ধলেশ্বরী নদীর তীরে নিয়ে আগুনে পুঁড়িয়ে বিনিষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাঈদুজ্জামান খাঁন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক মো: ময়েদুজ্জামান, কোষ্টগার্ডের লে. কর্নেল তাসকিন রেজা, নৌ পুলিশের এস আই মোজাম্মেল হক প্রমুখ।