ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে তারা আর কখনও ফিরে আসবে না. স্বরাষ্ট্র উপদেষ্টা

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

যারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে তারা আর কখনও ফিরে আসবে না. স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ– স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে তারা আর কখনও ফিরে আসবে না। জুলাই শহীদদের আত্নত্যাগ কোনদিন বৃথা যাবে না। পরবর্তীতে যারাই সরকার গঠন করবে তারা এই জুলাই আত্নত্যাগকে বুকে ধারণ করবে।

শনিবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ২০২৪ সালের জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি “জুলাই বীরত্ব” ও “জুলাই আত্মত্যাগ” ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

তিনি আরোও বলেন, এই গ্রাফিতি জুলাই অভ্যুন্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে দেয়ার একটি প্রায়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামক গ্রাফিতি আমাদের মনে করিয়ে দিবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুন সমাজ কিভাবে আত্নত্যাগে নজির স্থাপন করেছিলো। আগামী প্রজন্মকে জানাতে হবে সেই গণঅভ্যুন্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম।

ছাত্রজনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে আজকে নতুন দিশা দিয়েছে। আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগকে শ্রদ্ধার সাথে স্বরণ করা। একই সাথে এই দেশকে এগিয়ে নেয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। এর আগে গ্রাফিতি পরিদর্শন করেন শেষে জুলাই ছাত্রজনতার অভ্যুন্থানে শহীদদের স্বরণে ১ (এক) মিনিট নীরবতা পালন করা হয়।

পরে জুলাই শহীদদের আত্নার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেল মন্ত্রনালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত , পুলিশ সুপার মো. শামসুল আলম সহ আরো অনেকে।

স/বি