ঢাকারবিবার , ৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীতে অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতায় ভাগ বসালেন ইউপি সদস্য

admin
জুলাই ৯, ২০১৭ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগা) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী সদর ইউপির সদস্যদের বিরুদ্ধে অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতার টাকা অর্ধেক কেটে রাখার অভিযোগ উঠেছে। এঘটনায় গতকাল  রোববার উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার সোহাসা গ্রামের মোঃ আবু রায়হান নামে এক অভিভাবক এ অভিযোগটি করেছেন। উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬-২০১৭ অর্থ বছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর বর্ধিত কোঠায় বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের নয়টি ওর্য়াডে মোট ৩০জন প্রতিবন্ধীর চূড়ান্ত তালিকা অনুমোদন  দেওয়া হয়। গত বৃহস্পতিবার বদলগাছী সদর ইউপি কার্যালয় ও সমাজ সেবা কার্যালয় থেকে  এক বছরেরর ভাতার টাকা বিতরণ করা হয়। বদলগাছী ইউপি কার্যালয়ে ২৬ জন আর সমাজ সেবা কার্যালয় থেকে ৪ জন ভাতাভোগীকে ভাতার টাকা বিতরণ করা হয়।। সংশ্লিষ্ট ওর্য়াডের ইউপি সদস্যরা তাঁদের ওর্য়াডের ভাতাভোগীদের হাতে অর্ধেক ভাতার টাকা তুলে দেন।  ইউপি সদস্যরা  ২৬ জন ভাতাভোগীকে ৭ হাজার দুইশ টাকার পরির্বতে ৩ হাজার ছয়শ টাকা করে দিয়েছেন। সমাজ সেবা কার্যালয় থেকে দেওয়া চারজন ভাতাভোগী ৭ হাজার দুইশ টাকা করে পেয়েছেন। এরপ ২৬ জন ভাতাভোগী টাকা কেটে রাখার ঘটনাটি জানাজানি হয়।  ইউপি সদস্যরা ভাতার কার্ড নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে কৌশলে ২৬ জন ভাতাভোগীর কাছ থেকে ভাতার কার্ড তাঁদের কাছে রাখেন। এবিষয়ে বদলগাছী সদর  ইউপির সদস্য কালিদাস বলেন, প্রতিবন্ধীদের ভাতার টাকা বিতরণ করতে ভূল  হয়েছিল। পরে কেটে রাখা টাকা ফেরত দেওয়া হয়েছে।  বদলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, প্রতিবন্ধীরা তাঁদের ভাতার টাকা সঠিক পাননি বলে শুনেছি।
বদলগাছী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারিকুল ইসলাম আজ রোবববার সাংবাদিকদের জানান,  ইউপি সদস্যরা ২৬ জন অসচ্ছল প্রতিবন্ধীর ভাতার কাটা রাখার সত্যতা পাওয়া গেছে। এঘটনার পর কয়েক জন ইউপি সদস্য কেটে রাখা টাকা ফেরতও দিয়েছেন। ভাতাভোগীরা সোনালী ব্যাংকের নিজ নিজ হিসাব নম্বর থেকে উত্তোলন করার কথা ছিল। কিন্ত ইউপি সদস্যরা প্রতিবন্ধীদের কাছ থেকে ভাতার কার্ড নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন। ইউপি সদস্যদের হাতে প্রতিবন্ধীদের ভাতার টাকা গেল তা জানতে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপককে পত্র দেওয়া হচ্ছে।  বদলগাছী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান দৈনিক ভোরের দর্পনকে বলেন, প্রতিবন্ধী ভাতাভোগীরা অসুস্থ থাকার কথা বলে ইউপি সদস্যরা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন। তখন সংশ্লিষ্ট ভাতাভোগীর অনেকেই ইউপি সদস্যদের সঙ্গে ছিলেন।

স/এষ্