ঢাকারবিবার , ৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ব্যবসায়ী শ্রী নেপাল মহন্তের মৃত্যুতে

admin
জুলাই ৯, ২০১৭ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বাজার বণিক সমিতির সদস্য মিষ্টি ব্যবসায়ী শ্রী নেপাল মহন্তের মৃত্যুতে আধাঘন্টা কর্মবিরতী ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে বণিক সমিতির উদ্যোগে। গতকাল, রোববার, দুপুর ১২.৩০ মিনিটে বাজারের কেন্দ্রস্থল থেকে একটি শোক র‌্যালি বের করে বদলগাছীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপট্টি মোড়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
বদলগাছী বাজার বণিক সমিতির সভাপতি মো. গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি মো. এমদাদুল হক দুলু, বণিক সমিতির সহ-সভাপতি শ্রী মলিন কুমার, সুবাস চন্দ্র সাহা, বণিক সমিতির সম্পাদক আল মাসুম, সাংগঠণিক সম্পাদক আব্দুস সালাম, কার্যনির্বাহী কমিটির সদস্য ভগিরত কুমার মন্ডল, বদলগাছী প্রেসক্লাবের সাংগঠণিক সম্পাদক মো. খালিদ হোসেন মিলু, বদলগাছী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা মো. আরমান হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা স্বর্গীয় শ্রী নেপাল মহন্তের আত্মার শান্তি কামনা করেন। শ্রী নেপাল মহন্ত ৩০ শে জুন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

স/এষ্