টাঙ্গাইলের কালিহাতি নিজ বাস ভবনে শনিবার রাজধানীর সিভিল এ ভিয়েশন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক (বাংলা) এফ এম মামুন ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিজ বাড়িতে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর টাঙ্গাইল সদরে গোডাউন বাজার সংলগ্ন আননূর জামে মসজিদে ২য় জানাজা শেষে, সদর কবর স্থানে দাফন করা হয়। স্যারের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট স্যারের জন্য দোয়া কামনা করা হয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে এম এ পাশ করেন। এদিকে স্যারের মৃত্যুতে সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা দু:খ প্রকাশ করেছে।
স/এষ্

