ঢাকাশনিবার , ৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মহেশপুরে স্বরুপপুর ইউনিয়নে অবহেলিত গ্রামে বিদ্যুতের আলো জ্বালালেন এমপি নবী নেওয়াজ

admin
জুলাই ৮, ২০১৭ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নে অবহেলিত দরগাহ পাড়া গ্রামে দীর্ঘদিন পর বিদ্যুতের আলো পৌছে দিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। গতকাল শনিবার সন্ধ্যায় সুইচ টিপার মাধ্যমে অবহেলিত গ্রামটির শতাধিক পরিবার দীর্ঘদিন পর বিদ্যুতের আলো পেলেন। শনিবার সন্ধ্যায় পোড়াপাড়া দাখিল মাদ্রাসা চত্ত্বরে আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যুৎয়ানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও স্বরুপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. হুমায়ন কবির, মাস্টার আমিনুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান আতি, পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক মাস্টার, জেলা তাতীলীগের সভাপতি আশাদুল ইসলাম মন্ডল, জেলা কৃষকলীগ নেতা নিখিল কুমার গাঙ্গুলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, জিয়াউর রহমান, যুবলীগ নেতা জাকির হোসেন, স্বরুপপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান দিপু প্রমুখ।

স/এষ্