মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
গ্রীষ্মকালীন, মাহে রমজান, পবিত্র জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় । ইতোমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। খোলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হল ।
রবিবার থেকে ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছেন উপাচার্য দপ্তরের উপপরিচালক (তথ্য ও জনসংযোগ) হাফিজুর রহমান ।
তিনি বলেন, ৩৫ দিন ছুটি শেষে আগামীকাল থেকে সব বিভাগের নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
উল্লেখ্য যে, গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান মাস, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদুল-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ আগামী ৪ জুন ২০১৭ ইং তারিখ রোজ রবিবার হতে ৮ জুলাই ২০১৭ইং তারিখ রোজ শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ।
২৫ জুন ২০১৭ ইং তারিখ রোজ রবিবার হতে ৮ জুলাই ২০১৭ইং তারিখ রোজ শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ ছিল ।
স/এষ্

