ঢাকাশনিবার , ৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে ২৫ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

admin
জুলাই ৮, ২০১৭ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে উপাজেলায় ২৫ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে শ্রীনগরের বীরতারার চান্দারটেক এলাকা থেকে মোঃ রুবেল(২৫)ও মোঃ হৃদয় (১৯) নামে দুই যুবককে আটক করে পুলিশ। আটককৃত রুবেল গোপালগঞ্জ জেলার মোঃ আকরামুজ্জামানের ছেলে, সে কেরানিগঞ্জ জেলার দক্ষিন থানা এলাকায় দীর্ঘদিন বসবাস করে আসছিল। মোঃ হৃদয় সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকার মোঃ দুলালের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীনগরের চান্দারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুই মটরসাইকেল আরোহী রুবেল এবং হৃদয় পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত মটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের মোটর সাইকেলের ধাক্কায় আমিনুল ইসলাম নামে এক পথচারীর পা গুরুতর জখম হয়, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এসময় পুলিশ তাদেরকে ধাওয়া করে ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করে। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্র¯তি চলছে এবং মটর সাইকেলটি পুলিশ হেফাজতে আছে।

স/এষ্