ঢাকাশনিবার , ৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লক্ষ্মীপুরে নারী ও শিশু নির্যাতন মামলার বাদী বিপাকে, নিরাপত্তা হীনতায় থানায় জিডি

admin
জুলাই ৮, ২০১৭ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এ.কে. আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ৬০ উর্দ্ধো বখাটে আবুল কালাম কর্তৃক দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষন করার অভিযোগে মামলা পরবর্তী প্রশাসন তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন। ঘটনাটি ঘটেছে গত ১৭ই জুন ২০১৭ইং শনিবার আনুমানিক রাত ১১ ঘটিকায় সদর থানাধীন পৌর ৭নং ওয়ার্ড বাঞ্চানগর কেরামত আলী হাজী বাড়ী সংলগ্ন বখাটে আবুল কালামের ব্যবসায়ীক মুদির দোকানে। মামলা সূত্রে জানা যায় অভিযুক্ত আবুল কালাম ধর্ষিত শিশুর বাবা-মা লক্ষ্মীপুরে উল্লেখিত ওয়ার্ডে ভাড়া বাসায় থাকে। সেই সুবাধে আবুল কালামের মুদি দোকানে প্রায় যাওয়া আসা করত শিশুটি। প্রলোভন দেখিয়ে নাবালক বাচ্চাটিকে রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত তার ব্যবসায়ীক মুদির দোকানে আটকে রেখে ভয় ভীতি দেখিয়ে ধর্ষন করে। পরবর্তীতে বাচ্ছাটির চিৎকারে লোকজন ছুটে আসলে বিষয়টি পুরো এলাকা ব্যাপী ছড়িয়ে পড়ে। পারিবারিক সিদ্ধান্ত ও বাধা উপেক্ষা করে ঐ শিশুর মাতা বিবি কুলসুম বাদী হয়ে ২২ই জুন ১৭ইং তারিখ লক্ষ্মীপুর সদর থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন ধমন আইনের ২০০০ (মঃ) ০৩ এর ৯এর ৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী কুলসুম জানায় মেঘনার ভয়াল ভাঙ্গনের শিকার হয়ে লক্ষ্মীপুরে এসে ভাড়া বাসায় থেকে কোনভাবে জীবন যাপন করছি (তার আদি বাড়ী লক্ষীপুরের কমল নগরে)। বখাটে আবুল কালাম আমার শিশু বাচ্চার সাথে এমন নিষ্ঠুর অমানসিক আচরণ করার প্রতিবাদে থানায় মামলা করেছি বলে তার আত্মীয়-স্বজন ও ভাড়াটে সন্ত্রাসী দ্বারা মামলা তুলে নেওয়ার জন্য আমার ভাড়া বাসায় প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে নিয়মিত। পথিমধ্যে দেখা হলেই অসালিন কটু বক্তব্য করে আমার সম্মানহানিসহ প্রকাশ্যে মেরে ফেলার হুমকি ধমকি দেয়ায় আমি এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। যার নং- ২৬৪/১৭। এ ব্যাপারে ভূক্তভোগী পরিবারটি সুশীল সমাজসহ নীতিবান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

স/এষ্