ঢাকাশনিবার , ৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শুধু আশ্বাসেই থেমে রয়েছে খানাখন্দে ভরা নলছিটির সড়ক

admin
জুলাই ৮, ২০১৭ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খানাখন্দে ভরা রাস্তাগুলো ‘মরণ ফাঁদে’ পরিণত

খাইরুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার প্রায় সবকটি সড়কেরই বেহাল দশা। ক্রমশই বাড়ছে জন দুর্ভোগ। নেই সংস্কারেরও কোন অগ্রগতি। এ দুর্ভোগের যেন অন্ত নেই। তাই নলসিটিবাশির দুর্গতিই এখন গতি! খানাখন্দে ভরা রাস্তাগুলো হয়েছে ‘মরণ ফাঁদে’ পরিণত। এ অবস্থায় রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন প্রতিনিয়তো। তবে সড়ক সংস্কারের দাবিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একাধিকবার দাবি জানালেও কোন কাজ হয়নি। শুধু আশ্বাসেই তা থেমে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সিদ্ধকাঠী থেকে খেজুরতলা ও কুলকাঠী থেকে বারইকরন পর্যন্ত সড়কের বেহাল দশা। রাস্তার অধিকাংশ খানাখন্দে ভরা। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্ত কোথাও হাটু, কোথাও দেখলে মনে হবে পুকুর। রাস্তার বিটুমিন উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তে। এ অবস্থায় যানবাহন চলাচলে সড়ক অনুপযুক্ত হয়ে পড়লেও জীবনের ঝুঁকি নিয়ে খেটেখাওয়া হাজারো শ্রমীকের দৌরজাপ চলছে যানবাহন। প্রায়শই এসব গর্তে যাত্রীবাহী গাড়ি দেবে যাচ্ছে। ফলে যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ।

এদিকে পিচ না থাকায় ব্যস্ততম এই রাস্তাগুলো শুকনা মৌসুমে পরিণত হয় ধুলোর রাজ্যে আর বর্ষা মৌসুমে পরিণত হয় কাদার রাজ্যে। উপজেলার সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী প্রতিদিন এ রাস্তাগুলো দিয়ে চলাচল করেন। রাস্তাগুলো করুণ দশার কারণে নির্ধারিত সময়ে তাদের গন্তব্যে পৌছতে বেগ পোহাতে হয়। এ অবস্থায় বিড়ম্বনার শিকার হন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কগুলোতে দীর্ঘদিন ধরে বড় ধরনের কোন সংস্কার কাজ হয়নি। এলাকাবাসী জানান, রাস্তাগুলো দীর্ঘদিন যাবত সংস্কার হয়নি। ফলে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়লেও রাস্তাগুলোর দিকে কারো নজর নেই। দ্রুত রাস্তাগুলো নির্মাণের দাবি জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার জনগন।

এ ব্যাপারে ৮নং ইউপি চেয়ারম্যান জেসমিন আক্তার বলেন, আমি রাস্তার ব্যাপারে তেমন কিছু জানি না। তবে লোকমুখে শুনেছি খুব শীঘ্রই রাস্তার নির্মাণ কাজ শুরু হবে।

অপরদিকে ৩ নং ইউপি চেয়ারম্যান এইচ.এম আখতারুজামান বাচ্চু বলেন, রাস্তাগুলোর ব্যাপারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি মহোদয়ের কাছে বলা হয়েছে। আশা করছি রাস্তাগুলোর সংস্কার কাজ শীঘ্রই শুরু হবে।

স/এষ্