পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্যে মনে হয়- ফরহাদ মজহারের ঘটনাটি অপহরণ নয়।’
৮ জুলাই শনিবার ১১টার দিকে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ (আইডিইবি) আয়োজিত ‘মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।
আইজিপি শহীদুল হক বলেন, ‘এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত আমরা পেয়েছি, সে তথ্যের আলোকে মনে করছি ফরহাদ মজহার অপহরণ হননি।’
তিনি বলেন, ‘তবে এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন দিতে আরো কিছু সময় লাগবে। আরো সাক্ষী প্রমাণ পেলে আগামী দুই-তিন দিন পর চূড়ান্তভাবে বলা যাবে। এখন পর্যন্ত আমাদের ধারণা, তিনি অপহরণ হননি।’
স/নিপা

