ঢাকাবুধবার , ৫ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সিংড়ায় পৌর মেয়রের হস্তক্ষেপে অবৈধ সৌঁতি জালের বাঁধ অপসারণ

admin
জুলাই ৫, ২০১৭ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:
নাটোরের সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস এর হস্তক্ষেপে ও সহকারি কমিশনার ভুমি মুশফিকুর রহমানের সহযোগিতায় আত্রাই নদী থেকে অবৈধ সৌঁতি জালের বাঁধ অপসারণ করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের মহেশচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীর শাখা গুড়নদী থেকে সৌঁতি জালের বাঁধ অপসারন করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ওমর আলী, সিংড়া থানার এস আই খায়রুজ্জামান উপস্থিত ছিলেন।
মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতি বর্ষা মৌসুমে চলনবিলের মাছকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ নদী ও বিলে বাশের বাঁধ দিয়ে ঘের তৈরি করে পোনা সহ মা মাছ মারার পায়তারা করে। এ সকল অসাধু ব্যক্তির কারনে চলনবিলের এ সম্পদ বিলুপ্ত হবে, তা মেনে নেয়া যায় না। এ বিষয়ে তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান। প্রয়োজনে আইনে সহযোগিতা নেওয়ার অনুরোধ করেন।

স/এস্