ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত 

চমক নিউজ, ময়মানসিংহ
মে ১৫, ২০২৫ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে মাদক ব্যবসায়ীদের বাঁধা দেওয়ায় দুই ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে আহত করেছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১৪ মে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক শাহজালাল ও ছাত্রদল ওয়ার্ড সদস্য নাদিম একই এলাকার মাদক ব্যবসায়ী মনির,নাজমুল ও নিলয় কে মাদক ব্যবসায় বাঁধা দিলে ছাত্রদল সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাদিমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ।

পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।