ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ধলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার সরদারের ইন্তেকাল দাফন সম্পন্ন

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৪, ২০২৫ ২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ধলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার সরদারের ইন্তেকাল দাফন সম্পন্ন

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) ।। যশোরের বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আতিয়ার সরদার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শনিবার (৩ মে ) সকাল ১১ টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বেশ কয়েকদিন ধরে তিনি বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। তিনি চার ছেলে, দুই কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৯২ সালের ২২ মার্চ ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। আতিয়ার সরদারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইদ্রিস আলী, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম, বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগার আলী, বীরমুক্তি যোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাসসহ অনেকে শোক এবং সমবেদনা জানিয়েছেন। শনিবার মাগরিব নামাজ বাদ আন্দুলবাড়ীয়া ঈদগাঁহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

স/এস।