তারাকান্দাায় টেকাব ২য পর্যায়ের শীর্ষক প্রকল্পের আওতায় সমাপনী ও সনদ বিতরণ
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা(ময়মনসিংহ) : ময়মনসিংহের তারাকান্দায় যুব উন্নয়নের টেকাব দ্বিতীয় পর্যাযের শীর্ষক প্রকল্পের আওতায় সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা হলরুমে আজ সকালে প্রশিক্ষনার্থী যুব ছেলে মেয়েদের মাঝে সনদ বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর শেখ জোবায়দ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুনুর রশিদ উপ-পরিচালক ময়মনসিংহ যুব অধিদপ্তর।
সার্বিক ও সহযোগিতায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আবু আহসান রেজাউল হক।জানা যায় তারাকান্দায় দুইটি ইউনেটে বিশ জন ছেলে এবং বিশ জন মেয়ে কে এ প্রশিক্ষণ দেয়া হয়। বিভিন্ন শিফটে দীর্ঘ দুই মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষনার্থীদের সাথে কথা বলে জানা যায় এ প্রশিক্ষণ নিয়ে তারা আরো তারাকান্দা কে আলোকিত করতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন আরো ইলেকট্রিক এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রশিক্ষণপ্রার্থী।

